কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়াই দুবাই ভ্রমণ করতে পারবে যেসব দেশ

দুবাই শহর। ছবি: সংগৃহীত
দুবাই শহর। ছবি: সংগৃহীত

ভিসা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) ভ্রমণ করার সুযোগ পাবেন ৮২ দেশের নাগরিক। এই দেশগুলোর মধ্যে ভারতও রয়েছে।

সোমবার (২৮ আগস্ট) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এসব দেশের নাগরিকরা আমিরাতে প্রবেশের সময় দুটি সম্ভাব্য ভিসার একটি পাবেন। এগুলো হচ্ছে- হয় তারা ৩০ দিনের প্রবেশ ভিসা পাবেন যা ১০ দিনের জন্য বাড়ানো যায় অথবা ৯০ দিনের জন্য ভিসা পাবেন তারা।

এ ছাড়া আঞ্চলিক গোষ্ঠী গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশ থেকে আরব আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিরা তাদের পাসপোর্ট বা তাদের পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন। আমিরাতে প্রবেশের জন্য তাদের ভিসা বা স্পনসর প্রয়োজন হবে না।

সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকরা আরব আমিরাতে পৌঁছানোর পর প্রাথমিকভাবে ১৪ দিনের প্রবেশ ভিসা পাবেন এবং প্রয়োজনে তাদের এই ভিসা আরও ১৪ দিনের জন্য বাড়ানোর আবেদন তারা করতে পারেন।

তবে ভারতীয় নাগরিকদের ওই পাসপোর্টটিতে আগমনের তারিখ থেকে কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে এবং ভ্রমণকারীর অবশ্যই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) যে কোনো দেশের ইস্যু করা ভিজিট ভিসা বা স্থায়ীভাবে বসবাসের কার্ড থাকতে হবে।

আমিরাতের কর্তৃপক্ষ বলছে, ভিসামুক্ত প্রবেশ বা ভিসা অন অ্যারাইভালের জন্য যোগ্য নয় এমন পর্যটকদের মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ঢুকতে হলে এন্ট্রি পারমিট লাগবে, যা দেশে প্রবেশের আগেই নিজেদের স্পন্সরের মাধ্যমে জারি করবে ইউএই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১১

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১২

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৩

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৪

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৫

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৬

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৭

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৮

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৯

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

২০
X