কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৪:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সৌদিআরবে কোরআন প্রতিযোগিতায় ২ বাংলাদেশি

সৌদিআরবের মক্কায় কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়া ২ বাংলাদেশি। ছবি : কালবেলা
সৌদিআরবের মক্কায় কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়া ২ বাংলাদেশি। ছবি : কালবেলা

সৌদিআরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে শুরু হয়েছে ৪৩ তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। শুক্রবার (২৬ আগস্ট) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১৭টি দেশের ১৬৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। তার মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন দুইজন। তারা হলেন মো. মুশফিকুর রহমান ও ফয়সাল আহমেদ।

মো.মুশফিকুর রহমান কক্সবাজারের মা’হাদ আন-নিবরাসে কোরআন হিফজ সম্পন্ন করেছেন। তিনি ১৫ পারা ক্যাটাগরিতে অংশ নেবে। অপরজনের নাম ফয়সাল আহমেদ। সে ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনা করেছে। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া। সে কোরআন হিফজ ক্যাটাগরিতে অংশ নেবে। মক্কায় তাদের অভিভাবক হিসেবে সঙ্গে রয়েছেন মোহাম্মদ নুরুল হাকিম ও মো. নেসার আহমেদ।

এবারের প্রতিযোগিতার পাঁচ ক্যাটাগরিতে বিজয়ীরা পাবেন সর্বমোট ৪০ লাখ সৌদি রিয়াল পুরস্কার। প্রথমস্থান অর্জনকারী পুরস্কার হিসেবে পাবেন পাঁচ লাখ রিয়াল।

গত বছর বাংলাদেশ থেকে হাফেজ সালেহ আহমদ তাকরীম এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছিল। তাজবিদসহ কোরআন মুখস্থ ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১০

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১১

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১২

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৩

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৪

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৫

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৬

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৯

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

২০
X