বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কবে শুরু হচ্ছে পবিত্র হজ, জানা গেল

হজ পালনের দৃশ্য। ছবি : সংগৃহীত
হজ পালনের দৃশ্য। ছবি : সংগৃহীত

সৌদি আরবে আজ ২৭ মে (মঙ্গলবার) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২৮ মে জিলহজ মাস শুরুর মধ্য দিয়ে এই বছরের পবিত্র হজ মৌসুম শুরু হতে যাচ্ছে। হজ শুরু হয় প্রতি বছর জিলহজ মাসের ৮ তারিখ এবং চলে ১৩ তারিখ পর্যন্ত।

গালফ নিউজ জানিয়েছে, যেহেতু আজ ২৭ মে চাঁদ দেখা গেছে, ফলে আগামীকাল ২৮ মে হবে জিলহজ মাসের ১ তারিখ। হজ পালিত হবে ৮-১৩ জিলহজ অর্থাৎ ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত। সে হিসাবে ৫ জুন হবে আরাফার দিন এবং ঈদুল আজহা পালিত হবে শুক্রবার, ৬ জুন।

জিলহজ মাসের ১০ তারিখকেই ঈদুল আজহার প্রথম দিন হিসেবে চিহ্নিত করা হয়। ফলে আগামী ৬ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে সৌদি আরবে আগামীকাল বুধবার (২৮ মে) জিলহজ মাস শুরু হবে। এ মাসের ১০ তারিখ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের ৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আগামীকাল। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ অথবা ৮ জুন।

উল্লেখ্য, সাধারণত সৌদি আরবে ঈদ উদ্‌যাপনের একদিন পরই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে উদ্‌যাপন করা হয়। এবার সৌদি আরবে ৬ জুন ঈদুল আজহার তারিখ নির্ধারিত হয়েছে। ফলে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ জুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১০

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১১

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১২

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৩

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৪

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৬

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৭

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৮

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

১৯

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

২০
X