কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:২৮ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি, প্রতারক গ্রেপ্তার

ট্যাপের পানি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জমজম’ হিসেবে প্রচার করে উচ্চমূল্যে বিক্রি করছিল প্রতারক। ছবি : সংগৃহীত
ট্যাপের পানি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জমজম’ হিসেবে প্রচার করে উচ্চমূল্যে বিক্রি করছিল প্রতারক। ছবি : সংগৃহীত

হজ মৌসুমে বাসা-বাড়িতে সরবরাহকৃত সাধারণ ট্যাপের পানি বোতলজাত করে ‘জমজমের পানি’ বলে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ।

শারজাহ নগরীর একটি আবাসিক ভবনে অবৈধভাবে পানি বোতলজাত করার গোপন কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় স্থানীয় প্রশাসন।

বুধবার (২৮ মে) সংবাদমাধ্যম খালিজ টাইমস তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

অভিযান পরিচালনা করে শারজাহ সিটি মিউনিসিপ্যালিটির নিয়ন্ত্রণ ও পরিদর্শন বিভাগ ও স্বাস্থ্য সুরক্ষা বিভাগ। কর্তৃপক্ষ জানায়, তারা প্রথমে লক্ষ্য করে একটি বাড়ি থেকে বোতলজাত পানি গাড়িতে তোলা হচ্ছে। পরে সেখানে হানা দিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করে।

তল্লাশিতে ‘জমজম’ লেবেল লাগানো বহু প্লাস্টিক বোতল ও কার্টন জব্দ করা হয়, যেগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ভরা হচ্ছিল। এসব পানি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জমজম’ হিসেবে প্রচার করে উচ্চমূল্যে বিক্রি করছিল প্রতারক।

গ্রেপ্তার ব্যক্তি ‘আরটি মিনারেল ওয়াটার ট্রেডিং’ নামে একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিক। সেই লাইসেন্সকে ঢাল হিসেবে ব্যবহার করে সে জাল ইনভয়েস তৈরি করছিল এবং সাধারণ জনগণকে ধোঁকা দিচ্ছিল।

এ ঘটনার পর শারজাহ অর্থনৈতিক উন্নয়ন বিভাগ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বাড়িটি সিলগালা করা হয়েছে এবং জব্দকৃত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তকে পুলিশের মাধ্যমে তদন্তের জন্য পাঠানো হয়েছে।

শারজাহ সিটি মিউনিসিপ্যালিটির মহাপরিচালক ওবায়েদ আল তেনেইজি বলেন, কমিউনিটির স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো প্রতারণার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কোনো খাদ্য বা পানীয় কেনার আগে উৎস যাচাই করা জরুরি। কেউ সন্দেহজনক কিছু দেখলে ৯৯৩ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X