কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়া-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা

যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার (৩ জুন) মধ্যরাত থেকে এ হামলা শুরু হয়। বুধবার (৪ জুন) ভোরেও বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দখলদার বাহিনী দাবি করেছে, তারা সিরিয়ার কর্তৃপক্ষের অস্ত্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। কারণ, এখান থেকে তাদের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

এর আগে মঙ্গলবার সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র (প্রজেক্টাইল) নিক্ষেপের খবর পাওয়া যায়। দুটি প্রজেক্টাইল ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে আঘাত হানে। এ জন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। দ্য গার্ডিয়ান ও রয়টার্সের সূত্রও তা নিশ্চিত করতে পারেনি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এবং নিরাপত্তা সূত্র জানায়, ইসরায়েলি বিমানগুলো দামেস্কের গ্রামাঞ্চল, কুনেইত্রা এবং দারায় বেশ কয়েকটি স্থানে আঘাত হানে। ইসরায়েলি হামলায় পশ্চিম সিরিয়ার একটি গ্রামের কাছে একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় চলমান উত্তেজনায় এ হামলা হলো।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, তিনি দুটি প্রজেক্টাইল নিক্ষেপের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে দায়ী করেন। ‘আমরা সিরিয়ার প্রেসিডেন্টকে ইসরায়েল রাষ্ট্রের দিকে কোনো হুমকি বা গোলাবর্ষণের জন্য সরাসরি দায়ী মনে করি। শিগগিরই পূর্ণ প্রতিক্রিয়া আসবে।’

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের দিকে প্রজেক্টাইল নিক্ষেপের খবর এখনও যাচাই করা যায়নি। সিরিয়া এ অঞ্চলের কোনো পক্ষের জন্য হুমকি ছিল না এবং থাকবে না। আমরা বিশ্বাস করি, অনেক পক্ষ তাদের নিজস্ব স্বার্থ অর্জনের জন্য অঞ্চলটিকে অস্থিতিশীল করতে চাইতে পারে।

সিরিয়া এবং ইসরায়েল সম্প্রতি উত্তেজনা কমাতে সরাসরি আলোচনায় বসে, যা দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উন্নতি।

এদিকে বেশ কয়েকটি আরব এবং ফিলিস্তিনি গণমাধ্যম মঙ্গলবার নিক্ষিপ্ত প্রজেক্টাইলের দায় স্বীকারের একটি দাবি ছড়িয়েছে। তারা অখ্যাত গোষ্ঠী শহীদ মুহাম্মদ দেইফ ব্রিগেডের নামে বিবৃতি প্রচার করে। তবে বিবৃতিটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X