কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্ক থেকে সিরিয়ায় ফিরেছে প্রায় ২.৫ লাখ শরণার্থী

দেশে ফিরছেন তুরস্কে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীরা। ছবি : সংগৃহীত
দেশে ফিরছেন তুরস্কে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীরা। ছবি : সংগৃহীত

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষে অবশেষে শান্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। দেশটির স্বৈরশাসক বাশার আল-আসাদের শাসনামলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন লাখ লাখ মানুষ। তবে বিদ্রোহীদের কাছে সরকার পতনের পর অবশেষে স্বদেশে ফেরার স্বাদ পাচ্ছেন তারা।

সবচেয়ে বেশি সিরীয় শরণার্থী আশ্রয় দেওয়া তুরস্ক সরকারের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, দেশটিতে আশ্রয় নেওয়া প্রায় ২ লাখ ৫০ হাজার সিরীয় শরণার্থী আসাদের পতনের পর স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন।

আরব নিউজের খবরে বলা হয়, তুরস্কের মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তুরস্কে অস্থায়ী সুরক্ষা সুবিধা পাওয়া সিরীয়দের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। মে মাসে দেশটিতে বসবাসরত সিরীয় শরণার্থীর সংখ্যা ২৭ লাখ ২৩ হাজার ৪২১ জনে দাঁড়িয়েছে, যেখানে ২০২১ সালের মে মাসে এই সংখ্যা ছিল ৩৭ লাখ ৩৭ হাজার ৩৬৯ জন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর বহু সিরীয় নাগরিক নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন। তারা ফিরে যাচ্ছেন স্বেচ্ছায়, কারণ দেশটির রাজনৈতিক অস্থিরতা অনেকটাই প্রশমিত হয়েছে।

২০১১ সালে আরব বসন্তের প্রভাবে সিরিয়ায় শুরু হয় সরকারবিরোধী আন্দোলন, যা ধীরে ধীরে পরিণত হয় ভয়াবহ গৃহযুদ্ধে। এই দীর্ঘ সংঘাতে প্রায় ৮৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। তাদের বেশিরভাগই তুরস্ক, লেবানন ও জর্দানের শরণার্থী শিবিরে আশ্রয় নেন।

তুরস্কে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী জনগোষ্ঠী রয়েছে, যার বড় অংশই সিরীয় নাগরিক।

বিশ্লেষকদের মতে, আসাদ সরকারের পতনের ফলে সিরিয়ায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং রাজনৈতিক স্থিতিশীলতার কিছুটা ইঙ্গিত মিলেছে। ফলে বহু শরণার্থী, বিশেষ করে পরিবারসহ তুরস্কে অবস্থানরতরা, নিজ ভূমিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

যদিও অনেকেই ফিরে যাচ্ছেন, তবে বিশাল সংখ্যক সিরীয় এখনো বিদেশে অবস্থান করছেন। যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো, কর্মসংস্থানের অভাব এবং দীর্ঘমেয়াদি পুনর্গঠনের চ্যালেঞ্জগুলো এখন সিরিয়ার সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X