কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষে বিদেশিসহ ৬৪৫ কয়েদিকে ক্ষমা

কারাবন্দির প্রতীকী ছবি
কারাবন্দির প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিদেশি নাগরিকসহ ৬৪৫ কয়েদি ক্ষমা পেয়েছেন। তারা বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছিলেন। বিশেষ ক্ষমাপ্রাপ্তরা যাতে দ্রুত ছাড়া পেয়ে পরিবারের কাছে যেতে পারেন সে ব্যবস্থাও নিচ্ছে কর্তৃপক্ষ। তবে বিদেশি নাগরিকদের আরও কিছু আইনি আনুষ্ঠানিকতা পেরুতে হবে।

কয়েদিদের ক্ষমা করার এ ঘটনা ঘটেছে ওমানে। দেশটির সুলতান হাইথাম বিন তারিক এক সরকারি আদেশে নির্বাচিতদের জন্য ‘রাজকীয় ক্ষমা’ জারি করেছেন। খবর টাইমস অব ওমান ও গালফ নিউজের।

রয়েল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, ১৪৪৬ হিজরির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহামান্য সুলতানের রাজকীয় ক্ষমা জারি করা হয়েছে। ক্ষমাপ্রাপ্তিতে বন্দিদের পরিবারের কথাও বিবেচনা করা হয়। তবে ৬৪৫ বন্দির মধ্যে কতজন বিদেশি নাগরিক তা তাৎক্ষণিক জানানো হয়নি।

সব প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ক্ষমাপ্রাপ্ত প্রবাসী বন্দিদের নিজ দেশে পাঠানো হবে।

রাজকীয় ক্ষমা সুলতানি নেতৃত্বের বৈশিষ্ট্যময় করুণা ও ক্ষমার চেতনাকে তুলে ধরে। বিশেষ করে ধর্মীয় ও জাতীয় তাৎপর্যপূর্ণ সময়ে এ ধরনের ক্ষমা মধ্যপ্রাচ্যে খুবই সাধারণ বিষয়। এই উদ্যোগটি ওমানের করুণা, ঐক্য এবং সামাজিক সংহতির ওপর স্থায়ী জোর দেওয়ার প্রতীক হিসেবে দেখা হয়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X