কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের পারমাণবিক নথি হাতছাড়া হয়ে ইরানের দখলে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার স্পর্শকাতর গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শনিবার (৭ জুন) তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এছাড়াও তেহরানভিত্তিক বার্তাসংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা একটি গোপন অভিযান চালিয়ে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হাজার হাজার নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করেছে।

এই নথিগুলো ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে নিরাপদে ইরানে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে সেগুলো বিশ্লেষণাধীন রয়েছে।

হিজবুল্লাহ-ঘনিষ্ঠ লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদানও এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা ইসরায়েলের পারমাণবিক প্রকল্প ও সামরিক স্থাপনাসমূহ সম্পর্কিত বিপুল পরিমাণ গোপন নথি সংগ্রহ করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, এই অভিযানকে ‘ইতিহাসের অন্যতম বৃহৎ গোয়েন্দা অভিযান’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা আরও জানিয়েছে, এই নথিগুলোর বিশ্লেষণ ও পর্যালোচনার জন্য উল্লেখযোগ্য সময় প্রয়োজন হবে।

এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই তথ্য ফাঁসের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ইসরায়েল এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X