কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেটা থুনবার্গের সঙ্গে কেমন আচরণ করল ইসরায়েলি সেনারা

গ্রেটা থুনবার্গ ও গাজার পথে রওনা হওয়া মানবিক সহায়তা বোট। ছবি : সংগৃহীত
গ্রেটা থুনবার্গ ও গাজার পথে রওনা হওয়া মানবিক সহায়তা বোট। ছবি : সংগৃহীত

ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার পথে রওনা হওয়া মানবিক সহায়তা বোটের যাত্রীদের প্রতি অপমানজনক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন ওই বোটে থাকা ফরাসি চিকিৎসক বাতিস্ত আঁদ্রে। এই বোটে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও।

যুক্তরাষ্ট্রভিত্তিক রাজনৈতিক দৈনিক পলিটিকো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফ্রান্সে ফিরে সংবাদমাধ্যমকে আঁদ্রে জানান, যদিও শারীরিক নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি, তবে ইসরায়েলি সীমান্ত রক্ষীরা বোটের যাত্রীদের, বিশেষ করে থুনবার্গকে, উপহাস করেছেন এবং ঘুমাতে না দিয়ে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিয়েছেন।

তিনি বলেন, ‘যেই আমরা ঘুমিয়ে পড়তাম, সঙ্গে সঙ্গে জোরে গান বাজানো হতো, কেউ কেউ নাচতও।’

আঁদ্রে আরও জানান, আটককৃত যাত্রীদের খাবার ও পানির জন্যও যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়েছে।

এই বোটটি ছিল ‘মাদলিন’, যা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে ইতালি থেকে ১ জুন গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত গাজায় সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। সোমবার ভোরে গাজার উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ইসরায়েলি নৌবাহিনী বোটটি থামিয়ে যাত্রীদের আটক করে।

মঙ্গলবার বাতিস্ত আঁদ্রে বলেন, ‘আমি আইনজ্ঞ নই, কিন্তু যা ঘটেছে তা নিঃসন্দেহে দুর্ব্যবহার।’

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মতে, থুনবার্গ, আঁদ্রে এবং আরও দুই যাত্রী ফেরত পাঠানোর নথিপত্রে স্বাক্ষর করে মঙ্গলবারের মধ্যেই নিজ দেশে ফিরে যান। তবে বাকি যাত্রী ও কর্মীরা, যাদের মধ্যে রয়েছেন ফরাসি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, এখনো ইসরায়েলি হেফাজতে রয়েছেন এবং তাদের আদালতে তোলা হবে।

সোমবার একটি পূর্বধারিত ভিডিও বার্তায় থুনবার্গ বলেন, তারা ‘ইসরায়েল কর্তৃক আটক ও অপহরণ’ হয়েছেন এবং তিনি সুইডিশ সরকারের প্রতি আহ্বান জানান যেন তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করে।

তিনি বলেন, এই অভিযান ছিল ইসরায়েলের গাজা অবরোধ এবং চলমান মানবিক সংকটের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ।

তবে ইসরায়েলি সরকার এই অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং পুরো ঘটনাকে একটি ‘জনসংযোগের নাটক’ হিসেবে অভিহিত করে বোটটিকে ‘সেলফি ইয়ট’ বলে কটাক্ষ করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X