কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৭:৫৪ এএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

তেহরানের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল

ভিন্ন ঘটনার পুরোনো ছবি : সংগৃহীত
ভিন্ন ঘটনার পুরোনো ছবি : সংগৃহীত

পারমাণবিক লক্ষ্যবস্তুর পাশাপাশি তেহরান এবং অন্যান্য শহরের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। বিবিসি, আলজাজিরা, রয়টার্স ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

ইরানের রাজধানীতে স্থানীয় সময় ‍শুক্রবার (১৩ জুন) ভোর ৩টার দিকে আলজাজিরার সংবাদদাতারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। দেশটির রাজধানীতে ছয় থেকে ৯টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সংবাদদাতা ব্যক্তিগতভাবে কমপক্ষে দুটি বিস্ফোরণের কথা নিশ্চিত হয়েছেন।

তবে এই বিস্ফোরণগুলো একটি নির্দিষ্ট স্থানে নয় বরং শহরের বিভিন্ন অংশে ঘটেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে এবং বিভিন্ন স্থানের ফুটেজ দেখিয়েছে। যেখান থেকে স্পষ্টভাবে ঘটনাস্থল থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

আলজাজিরার সংবাদদাতা জানান, আমরা এখন পর্যন্ত রাজধানীর পশ্চিমাঞ্চলের বিভিন্ন অংশ, মহাল্লাতিতে, শহরের উত্তর-পূর্ব অংশে হামলার খবর শুনেছি। এগুলো আবাসিক এলাকা হিসাবে পরিচিত এবং সামরিক কর্মকর্তা ও তাদের স্বজনরা এসব এলাকার বাসিন্দা।

কিছু ফুটেজ থেকেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভবনগুলো সম্পূর্ণ আবাসিক। অন্যান্য বেসামরিক নাগরিকও এখানে থাকেন।

ইরান জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেকোনো কিছুর জন্য ১০০ শতাংশ প্রস্তুত।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X