কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৪:০২ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলার বিষয়ে আগেই জানতেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলা হতে যাচ্ছে তা তিনি আগে থেকেই জানতেন। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান পারমাণবিক বোমা বানাতে পারবে না।’

ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র চাইছে ইরানের সঙ্গে আবার আলোচনায় বসতে ও সমাধান খুঁজে পেতে।’

তিনি স্পষ্ট করে বলেন, ওয়াশিংটন চাইছে না সংঘাত আরও বাড়ুক, কিন্তু যদি ইরান পাল্টা হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শুক্রবার রাতে ইসরায়েল নাতান্‌জ পারমাণবিক কেন্দ্রসহ প্রায় ১০০টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালায়। এ হামলায় ইরানের বিপ্লবী গার্ডের নেতা হোসেন সালামি ও সেনাপ্রধান মোহাম্মাদ বাঘেরি নিহত হন বলেও খবর এসেছে।

ইরান এ হামলাকে অপরাধ ও অপরাধীর কাজ বলে উল্লেখ করে বলেছে যে, এর উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে। অপরদিকে আন্তর্জাতিক মহল চাইছে দুপক্ষই সংযম প্রদর্শন করুক ও সমাধানে আলোচনায় বসুক।

ব্রিটেন কী বলেছে

ব্রিটেন বলেছে, তারা ইরানে হামলার পর সম্ভাব্য পাল্টা হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার পদক্ষেপ নেবে না। অক্টোবরে অপর এক হামলায় ব্রিটেন জেট বিমান ও সেনা মোতায়েন করলেও এবার তারা নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উভয়পক্ষকে সংযম ও আলোচনায় বসার অনুরোধ করেছিলেন।

পাকিস্তান ও আন্তর্জাতিক মহলের নিন্দা

পাকিস্তান এ হামলাকে অগ্রহণযোগ্য ও অপরাধ বলে নিন্দা জানিয়েছে। পাকিস্তান বলেছে, এটি জাতিসংঘ সনদ লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন অমান্য করার শামিল। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপান সবাইকে সংযম প্রদর্শন ও শান্তিপূর্ণ সমাধানে অগ্রসর হতে অনুরোধ করেছে। ওমান বলেছে যে, এই হামলা ‘বিপজ্জনক ও অগ্রহণযোগ্য’। ওমান আন্তর্জাতিক মহলকে অনুরোধ করেছে যে, তারা এই সংঘাত থামাতে পদক্ষেপ নিক।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X