কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আরও ৩ পরমাণুবিজ্ঞানীকে হারাল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় ইরানের তিন পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। তারা হলেন আলী বাকি করিমি, মনসুর আসগারি ও সাইদ বোরজি। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইরানি পারমাণবিক স্থাপনাগুলোয় তাদের বিমান হামলায় ৯ জন শীর্ষস্থানীয় ইরানি পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন।

সেনাবাহিনীকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বিমানবাহিনীর ‘অপারেশন রাইজিং লায়ন’ হামলায় ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে এগিয়ে নেওয়া ৯ জন জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞকে হত্যা করা হয়েছিল। তাদের নির্মূল করা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের ক্ষমতার ওপর একটি বড় আঘাত।’

ইরানের সেনাবাহিনী বলছে, ‘গোয়েন্দা কর্তৃক সংগৃহীত সুনির্দিষ্ট তথ্যের’ ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েলি হামলায় ইরানের ছয়জন শীর্ষ পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন।

সেই ছয় পরমাণুবিজ্ঞানী হলেন আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, সাইয়্যেদ আমিরহোসেইন ফাকি, মোতলাবিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।

গতকাল শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ওই ছয় পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X