কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৯:২৫ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইরান ও ইসরায়েলের শান্তিচুক্তি নিয়ে ট্রাম্পের বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই শান্তি তাঁরই উদ্যোগেই প্রতিষ্ঠিত হবে। খবর বিবিসির।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো, এবং সেই চুক্তি হবেই।’

তিনি আরও বলেন, এখন প্রচুর ফোনকল হচ্ছে, অনেক বৈঠক হচ্ছে। আমি অনেক কিছু করি, কিন্তু কেউই সেগুলোর কৃতিত্ব দেয় না। তবে সমস্যা নেই, জনগণ সব বুঝে।

ট্রাম্প তাঁর এই মন্তব্যে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা প্রশমনে নিজের মধ্যস্থতাকারী ভূমিকার কথা তুলে ধরেন। সেইসঙ্গে তিনি ইউক্রেন-রাশিয়া এবং ইসরায়েল-হামাস সংঘাতে যুদ্ধবিরতির আলোচনা পরিচালনায় যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকাও উল্লেখ করেন।

যদিও এসব আলোচনায় এখনও পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হয়নি, তবে তিনি দাবি করেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলেছে।

এই মন্তব্যের মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে, এবং অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য শান্তি প্রত্যাশার ইঙ্গিত দিলেও বাস্তবতা ভিন্ন এবং সমঝোতা সহজ নয়। তবুও আন্তর্জাতিক কূটনীতিতে এমন বার্তা সংঘাত নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১১

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১২

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৩

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৪

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৫

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৬

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৭

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৯

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

২০
X