কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০১:৩৪ এএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৩:০৭ এএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলিদের ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল ছাড়তে বলল ইরান

ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনের গাজা। ছবি : সংগৃহীত
ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনের গাজা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বেশির ভাগই ইসরায়েলি সেনাদের দখলে। স্থলসেনা দিয়ে, অথবা মানুষজনকে জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দিয়ে এবং বোমা হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী এই ভূখণ্ড দখল করছে।

এবার ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের ফিলিস্তিনি অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যেতে বলেছে। এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি ও মেহের নিউজ।

ইরানের সশস্ত্র বাহিনী ‘ইসরায়েলি বসতি স্থাপনকারীদের’ প্রতি কঠোর সতর্কবার্তা জারি করে বলেছে, ‌‌‘এটি অদূর ভবিষ্যতে অবশ্যই বসবাসের অযোগ্য হয়ে পড়বে।’

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি সেনাবাহিনী ইসরায়েলিদের অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে, কারণ এটিই তাদের জীবন বাঁচানোর একমাত্র উপায়।

প্রতিবেদন অনুসারে, ইরানের সশস্ত্র বাহিনী একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলি সরকারের ভুল গণনার ফলে ইরানের বীর সশস্ত্র বাহিনী কর্তৃক সেই অপরাধমূলক শাসনের প্রতি এক চূর্ণবিচূর্ণ, শিক্ষণীয় এবং দুঃখজনক প্রতিক্রিয়া দেখানো ছাড়া আর কোনও উপায় বাকি নেই।

সশস্ত্র বাহিনী বলছে, গত কয়েক দিন ধরে, ইরান সঠিকভাবে এবং সফলভাবে ইহুদি শত্রুর সামরিক, নিরাপত্তা ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সায়াদ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উদ্দেশে সতর্ক করে বলেছে, ‘অপরাধী শাসনব্যবস্থাকে তোমাদের মানবঢাল হিসেবে ব্যবহার করতে দিও না। ইরানের ধ্বংসাত্মক প্রতিশোধের পরিধি দখলকৃত অঞ্চলের সমস্ত কোণকে অন্তর্ভুক্ত করবে।’

তিনি বলেন, সতর্কবার্তায় মনোযোগ না দেওয়া ইসরায়েলিদের জন্য আরও কঠিন পরিণতি ডেকে আনবে।

এ ছাড়া ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলিদের তাদের নিরাপত্তার জন্য ‘গুরুত্বপূর্ণ এলাকা’ ত্যাগ করতে বলেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একই দিন নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন এবং বলেন, ‘ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে পড়বে।’

এর কিছুক্ষণ পরেই ইরান ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে, ধাপে ধাপে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। ইরানি কর্মকর্তারাও বলেছেন, যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১০

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১১

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১২

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৪

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৫

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৬

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৭

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৮

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৯

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

২০
X