কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৬:৪৭ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী

মার্কিন বিমানবাহী রণতরী। ছবি : সংগৃহীত
মার্কিন বিমানবাহী রণতরী। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিচ্ছে। দুদেশের হামলা-পাল্টাহামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই জানা গেল, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে।

সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন ইরান যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে তাদের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সম্পূর্ণ শক্তির মোকাবিলা করতে হবে।

যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার একটি ইসরায়েলি পরিকল্পনা বন্ধ করেছিলেন ট্রাম্প। ট্রাম্প এই যুদ্ধ থেকে দূরে থাকার কথা বলছেন। তবে আত্মরক্ষার জন্য প্রয়োজনে ইরানে হামলারও হুমকি দিয়ে রেখেছেন তিনি।

সোমবার (১৬ জুন) ভোরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ওপর আঘাত হানে। এতে তেলআবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়। এরপরই ট্রাম্প নতুন করে ইরানকে হুমকি দেন।

এদিকে সৌদি আরব, পাকিস্তান, তুরস্কসহ মিত্রদের একটি ‘ইসলামিক আর্মি’ গঠনের আহ্বান জানিয়েছে ইরান। তারা বলছে, এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েলের টানা হামলায় এখন পর্যন্ত ২২০ জনের বেশি ইরানি নিহত হয়েছে এবং অন্তত ১২০০ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে ইরান তাদের পাল্টা হামলা থেকে পিছু হটার কোনো ইঙ্গিত দেয়নি। বরং তারা বলেছে, মিত্রদের নিয়ে একটি ‘ইসলামি বাহিনী’ গঠন করে তারা যুদ্ধ চালিয়ে যাবে।

আর ইরানের পাল্টা হামলায় সোমবার পর্যন্ত অন্তত ২৪ ইসরায়েলি নিহত হয়েছে এবং আরও অনেক আহত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আবিব ও হাইফা শহরে আঘাত হেনেছে। অনেক ঘরবাড়ি ও আবাসিক ভবন ধ্বংস হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X