কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের দ্বারপ্রান্তে ইসরায়েল, বললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে সংঘাতে তার দেশ বিজয়ের পথে রয়েছে। তিনি আরও বলেন, তেহরানের আকাশ এখন ইসরায়েলি বিমানবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েল এই যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

সোমবার (১৬ জুন) এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে রয়েছি। সেগুলো হলো- পারমাণবিক হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল। তিনি বলেন, ইসরায়েল বিজয়ের পথে রয়েছে।

ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট-জেনারেল ইয়াল জামিরের সাথে মধ্য ইসরায়েলের টেল নফ বিমানঘাঁটি পরিদর্শন করার সময় নেতানিয়াহু এই মন্তব্য করেন।

এ সময় ইরানি নাগরিকদেরও হুমকি দেন নেতানিয়াহু। তিনি ইরানিদের রাজধানী তেহরান ছেড়ে চলে যেতে বলেন। নেতানিয়াহু বলেন, আমরা আরও বড় পদক্ষেপের দিকে যাচ্ছি।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের উত্তেজনা এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে সরাসরি হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে এবং পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়েছে।

এই সংঘাতের সূচনা হয় গত শুক্রবার (১৩ জুন), যখন ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালিয়ে ইরানের পরমাণু অবকাঠামো- বিশেষ করে নাতানজ ও ইসফাহানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানে। ইসরায়েলি কর্মকর্তারা এ হামলাকে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অভিযানের শুরু হিসেবে অভিহিত করেন।

এই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা ও বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলে দাবি করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি ও ইরানের চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি।

জবাবে শনিবার (১৪ জুন) রাতে ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকেই দেশ দুটির মধ্যে হামলা-পাল্টা হামলা চলমান রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে আরও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দিন দিন বাড়ছে।

সূত্র : আলজাজিরা

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১০

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১১

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১২

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৩

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৪

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৫

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৬

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৭

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৯

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

২০
X