কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৪:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

মিসাইল আক্রমণ। ছবি : সংগৃহীত
মিসাইল আক্রমণ। ছবি : সংগৃহীত

ইরানের মিসাইল হামলার জেরে কিছু অঞ্চলের ইসরায়েল নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড।

সোমবার (১৬ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে এ নির্দেশনা দেওয়া হয়।

আইডিএফ জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দেশের বিভিন্ন স্থানে সতর্ক সংকেত (সাইরেন) বেজে উঠেছে। নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানি মিসাইল শনাক্ত হওয়ার পর মধ্য ইসরায়েল, দক্ষিণ ইসরায়েলে বিরসেবায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। আইডিএফ তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্র অথবা বোমা শেল্টারে থাকতে বলেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের কাছে তথ্য রয়েছে ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এর সঙ্গে ড্রোনও পাঠানো হয়েছে।

এর আগে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা শুরু করে ইরান। এবারও ইসরায়েলের বিভিন্ন শহরকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে দেশটি। ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X