কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

কতজন আমেরিকান ইরানের বিরুদ্ধে যুদ্ধ চায়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে হামলায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পরোক্ষ সহযোগিতার বিষয়টি এখন এক ধরনের ওপেন সিক্রেট বিষয়। দিন যত গড়াচ্ছে, এই সংঘাতে মার্কিন সেনাদের সরাসরি হস্তক্ষেপের আশঙ্কা বাড়ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মারমুখী স্ট্যাটাসে তেমনটাই ধারণা হয়। এ অবস্থায় এই সংঘাতে যুক্তরাষ্ট্রকে কতজন আমেরিকানই দেখতে চায়, তা নিয়ে জরিপ চালায় আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইউগভ (YouGov)।

এতে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারী প্রায় ৬০ শতাংশ আমেরিকান মনে করেন যে, চলমান যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর জড়িত হওয়া উচিত নয়। এর বিপরীতে মাত্র ১৬ শতাংশ মার্কিন নাগরিক যুদ্ধে জড়িত থাকার পক্ষে, যেখানে ২৪ শতাংশ মতামত দিয়েছে যে, তারা এ বিষয়ে নিশ্চিত নন।

জরিপে আরও দেখা গেছে, ডেমোক্র্যাটদের মধ্যে মার্কিন হস্তক্ষেপের বিরোধিতাকারী আছেন ৬৫ শতাংশ। আর রিপাবলিকানদের মধ্যে আছেন ৫৩ শতাংশ । অন্যদিকে, কোনো দলের নন, এমন নাগরিকদের প্রায় ৬১ শতাংশ চান না ইরানের সাথে যুদ্ধে জড়াতে।

জরিপে আরও দেখা গেছে, আমেরিকানদের অর্ধেক জনগোষ্ঠীই মনে করেন, ইরান যুক্তরাষ্ট্রের শত্রু। আর ২৫ শতাংশ বলেছেন যে, সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়।

প্রসঙ্গত, ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প। এতে তিনি কোথায় খামেনি লুকিয়ে রয়েছেন তা শনাক্ত করার দাবি করেছেন। ট্রাম্প লিখেছেন, তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদে আছেন- আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখন নয়।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর হামলা হোক। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ধৈর্য কমে আসছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X