কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৭:৪৮ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ২০ মিনিটে ৩০ ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য। ছবি : সংগৃহীত
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য। ছবি : সংগৃহীত

ইসরায়েলে ২০ মিনিটের মধ্যে কমপক্ষে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ এ তথ্য জানায়।

মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলে পরপর দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়। ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে বলা হয়, ২০ মিনিটের মধ্যে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘যুদ্ধ শুরু’র ঘোষণা এবং ইসরায়েলিদের প্রতি ‘কোনো দয়া না দেখানোর’ আহ্বান জানানোর পরপরই ইসরায়েলে দুই দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মঙ্গলবার (১৭ জুন) মধ্যরাতে এবং বুধবার (১৮ জুন) ভোরে সেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, পরপর এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মধ্য ইসরায়েলের একটি পার্কিং লটে আগুন লেগে যায়।যার ফলে অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আগুন সরাসরি আঘাতের ফলে লেগেছে না কি কোনো ধ্বংসাবশেষ পড়ে লেগেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এ হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গর্বিত অপারেশন-এর ১১তম ধাপ পরিচালিত হয়েছে। ইরানি বাহিনী অধিকৃত অঞ্চলের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X