কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০২:২৮ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে তুলোধুনো করলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

মার্কিন বামপন্থী সিনেটর বার্নি স্যান্ডার্স (বাঁয়ে) ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : কোলাজ
মার্কিন বামপন্থী সিনেটর বার্নি স্যান্ডার্স (বাঁয়ে) ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : কোলাজ

যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন বামপন্থী সিনেটর বার্নি স্যান্ডার্স।

বুধবার (১৮ জুন) সামাজিক মাধ্যমে পোস্টে তিনি এই দাবি করেন। খবর আল জাজিরার।

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স লিখেন, ‘ইসরায়েল যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে, তবে সেটি তাদের নিজেদের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রকে তা থেকে দূরে থাকতে হবে।’

তিনি আরও লিখেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন। তিনি আমাদের বিদেশনীতি বা সামরিক নীতি নির্ধারণ করবেন না। ইসরায়েলের জনগণ যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে সমর্থন করে, তাহলে সেটি তাদের ব্যাপার—তাদের যুদ্ধ। যুক্তরাষ্ট্রকে সেই যুদ্ধে কোনোভাবেই যুক্ত হওয়া উচিত নয়।’

এর আগে মার্কিন সিনেটে বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্র্যাটিক সিনেটর টিম কেইনের যুদ্ধের বিপক্ষে পৃথক প্রচেষ্টা শুরু করেন। তারা ইসরায়েল-ইরান সংঘাতে মার্কিন সম্পৃক্ততা সীমিত করতে চান।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্পের রিপাবলিকান পার্টির একজন সদস্যের দ্বারা একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি মঙ্গলবার (১৭ জুন) এক্স-এ পোস্ট করে নিজেই তা ঘোষণা করেছেন। তিনি জানান, একটি দ্বিপক্ষীয় যুদ্ধ ক্ষমতা রেজোলিউশন প্রবর্তন তিনি সমর্থন করবেন। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিষিদ্ধ করতে তিনি উদ্যোগ নেবেন।

থমাস লিখেন, এটি আমাদের যুদ্ধ নয়। তবে যদি তা হয়, তবে আমাদের সংবিধান অনুযায়ী কংগ্রেসকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

প্রসঙ্গত, তেহরান খালি করা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্বজুড়ে উদ্বেগ নতুন মাত্রা পায়। তেহরান খালি করতে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। তবে এ বিবৃতিতে অবশ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১০

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১১

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১২

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৩

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৪

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৬

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৭

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৮

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৯

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

২০
X