বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

এবার যুদ্ধের বিপক্ষে অবস্থান নিলেন ট্রাম্পের দলের সিনেটর

ডোনাল্ড ট্রাম্প ও থমাস ম্যাসি। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও থমাস ম্যাসি। ছবি: সংগৃহীত

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা ইসরায়েল-ইরান সংঘাতে ‘মার্কিন সম্পৃক্ততা নিষিদ্ধ’ করার দাবি করেছেন। এর আগে মার্কিন সিনেটে স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্র্যাটিক সিনেটর টিম কেইনের যুদ্ধের বিপক্ষে পৃথক প্রচেষ্টা শুরু করেন। তারা ইসরায়েল-ইরান সংঘাতে মার্কিন সম্পৃক্ততা সীমিত করতে চান।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্পের রিপাবলিকান পার্টির একজন সদস্যের দ্বারা একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি মঙ্গলবার (১৭ জুন) এক্স-এ পোস্ট করে নিজেই তা ঘোষণা করেছেন। তিনি জানান, একটি দ্বিপক্ষীয় যুদ্ধ ক্ষমতা রেজোলিউশন প্রবর্তন তিনি সমর্থন করবেন। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিষিদ্ধ করতে তিনি উদ্যোগ নেবেন।

থমাস লিখেন, এটি আমাদের যুদ্ধ নয়। তবে যদি তা হয়, তবে আমাদের সংবিধান অনুযায়ী কংগ্রেসকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

প্রসঙ্গত, তেহরান খালি করা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্বজুড়ে উদ্বেগ নতুন মাত্রা পায়। তেহরান খালি করতে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। তবে এ বিবৃতিতে অবশ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম। এটা লজ্জার, আর মানব জীবনের ক্ষতি। সাধারণভাবে বলছি : ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।’

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইরান-ইসরায়েলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে। এখন দেখতে হবে পক্ষগুলো এটি অনুসরণ করবে কিনা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X