কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৮:৩৭ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের ‘দুর্বলতার লক্ষণ’ : খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি সহায়তা চাওয়াকে ইসরায়েলের ‘চরম দুর্বলতার বহিঃপ্রকাশ’ বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়, এক্সে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, ‘জায়নিস্ট শাসনের মার্কিন মিত্ররা এখন প্রকাশ্যে তাদের পক্ষ নিয়ে কথা বলছে। এটি প্রমাণ করে ইসরায়েলি শাসনের অক্ষমতা ও বিপর্যস্ত অবস্থা।’

তিনি বলেন, আমি আমাদের প্রিয় জাতিকে একটি বার্তা দিতে চাই, যদি শত্রুরা বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা কখনো আপনাকে ছাড়বে না।’

নিজ জনগণকে সাহস জুগিয়ে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘আজ পর্যন্ত আপনারা যেভাবে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে তাদের মোকাবিলা করেছেন, সেভাবেই আরও বলীয়ান হয়ে সামনে এগিয়ে যান।’

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, খামেনিকে ‘নির্মূল’ করাটাই এখন যুদ্ধের লক্ষ্য।

তিনি বলেন, খামেনির মতো মানুষ সব সময় এজেন্টদের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছে। যে ব্যক্তি আমাদের ওপর সরাসরি হামলার নির্দেশ দেয়, সে যেন বেঁচে না থাকে, এটাই হওয়া উচিত। এ মানুষটিকে থামানো ও শেষ করা এখন আমাদের সামরিক অভিযানের অংশ।

ইসরায়েলি নেতারা প্রথম থেকেই ইরানের বিরুদ্ধে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আসছিলেন।

ইরানে হামলা শুরুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় ইরানিদের বলেন, এই সামরিক অভিযান আপনাদের স্বাধীনতার পথে সহায়ক হবে বলে আমরা আশা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X