কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করছে না ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার জেনেভায় ইউরোপের তিন পরাশক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘আমরা এখন বিশ্বাস করি যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ছিল আসলে ইসরায়েলের হামলার একটি ছদ্মাবরণ। এটা কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

তিনি আরও বলেন, ওয়াশিংটনকে অবশ্যই দেখাতে হবে যে, তারা প্রকৃতপক্ষে একটি সমাধান চায়। আমরা এখন আর নিশ্চিত নই—তাদের (মার্কিন যুক্তরাষ্ট্রের) ওপর কীভাবে আস্থা রাখব।

এদিকে শুক্রবার রাতে তুরস্ক পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার ইস্তাম্বুলে ৫৭ দেশের সমন্বয়ে গঠিত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর জরুরি বৈঠকে যোগ দেবেন তিনি।

স্থানীয় ইরানি গণমাধ্যমকে আরাগচি বলেন, এই সুযোগকে আমরা পুরোপুরি কাজে লাগাব যেন নির্দোষ ও ন্যায়সংগত ইরানি জনগণের কণ্ঠ বিশ্বমঞ্চে পৌঁছে দিতে পারি।

তিনি আরও জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও রয়েছে তার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X