কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৬:২৪ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে নিয়ে বিল ক্লিনটনের বিস্ফোরক মন্তব্য

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

তার অভিযোগ- ইরানের সঙ্গে যুদ্ধের হুমকি নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল মাত্র।

সম্প্রতি মার্কিন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য ডেইলি শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিনটন বলেন, নেতানিয়াহু অনেক দিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন। কারণ এভাবেই তিনি অনন্তকাল ক্ষমতায় থাকতে পারেন। গত ২০ বছরের বেশিরভাগ সময় তিনি ক্ষমতায় রয়েছেন। খবর আরব নিউজ

এই মন্তব্যের মাধ্যমে নেতানিয়াহুর যুদ্ধমুখী কৌশলের রাজনৈতিক উদ্দেশ্যকে তুলে ধরেন ক্লিনটন। তিনি বলেন, আমরা এখন যা দেখছি, তা হলো- সাধারণ মানুষের নির্বিচারে হত্যাকাণ্ড। এটা বন্ধ করতে হবে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলাম।

তবে ক্লিনটনের মতে, নেতানিয়াহু বা ট্রাম্প কেউই পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ চান না। তাদের মূল উদ্দেশ্য নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করা।

তিনি বলেন, আমরা আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের বোঝাতে চাই, আমরা তাদের পাশে আছি। কিন্তু রাজনীতির সঙ্গে সম্পর্কহীন সাধারণ মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।

ক্লিনটন আরও সতর্ক করে বলেন, ঘোষণাহীন যুদ্ধের সবচেয়ে বড় শিকার হচ্ছে সেই নিরীহ মানুষরা, যারা কোনো রাজনীতিতে নেই, শুধু শান্তিতে বাঁচতে চায়।

উল্লেখ্য, ইসরায়েল সম্প্রতি দাবি করেছে-ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে এবং নিজেদের নিরাপত্তার জন্য তারা হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরানও হামলা চালাচ্ছে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত হয়ে উঠেছে।

যদিও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে ইসরায়েলকে তারা প্রযুক্তিগত সহায়তা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সহযোগিতা দিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এক সাবেক মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে এমন প্রকাশ্য মন্তব্য শুধু তাৎপর্যপূর্ণই নয়, বরং নেতানিয়াহুর ভূমিকাকে ঘিরে আন্তর্জাতিক বিতর্কের নতুন দ্বারও খুলে দিয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X