কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৪:৩৬ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিক্রিয়া

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে মধ্যপ্রাচ্যে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে বলেন, এই হামলা আঞ্চলিক সংঘাতকে আরও ঘনীভূত করে তুলছে এবং পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খবর আল জাজিরার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এমনিতেই অস্থির একটি অঞ্চলে এই হামলা নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি।’

তিনি আরও বলেন, ‘এই সংঘাত এখন এমন একপর্যায়ে পৌঁছাতে পারে, যেখান থেকে ফেরার পথ খুবই কঠিন হবে। এর পরিণতিতে অসংখ্য বেসামরিক মানুষের জীবন হুমকির মুখে পড়বে, গোটা অঞ্চল বিপর্যস্ত হবে এবং বৈশ্বিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।’

গুতেরেস সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি জাতিসংঘের সদস্য দেশগুলোকে সংস্থার সনদ এবং আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘এখনই উত্তেজনা হ্রাসে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১০

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১১

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১২

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৩

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৪

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৫

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৬

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৭

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৮

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

২০
X