কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে অবশেষে মুখ খুলল চীন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলাকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে এর কঠোর নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেগুলো জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র নজরদারির আওতাভুক্ত ছিল। এ ধরনের স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা লঙ্ঘন করেছে।

চীন আরও বলেছে, ‘এই ধরনের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা মারাত্মকভাবে বৃদ্ধি করেছে এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তির জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে।’

বিশেষভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে চীন বলেছে, ‘সংশ্লিষ্ট সব পক্ষ, বিশেষ করে ইসরায়েল, যেন দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছায়, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে এবং কূটনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের পথ গ্রহণ করে।’

চীন দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যপ্রসূত হিসেবে দেখে আসছে এবং সংকট নিরসনে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে।

সূত্র : আল জাজিরা

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X