কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে আগ্রহ কী, জানালেন ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ছবি : সংগৃহীত

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নজিরবিহীন হামলার ঘটনায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে বলে রাশিয়া-চীনসহ বিভিন্ন দেশ অভিযোগ করেছে। তবে ইউরোপের কিছু দেশ ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, মধ্যপ্রাচ্যে ‘দীর্ঘস্থায়ী সংঘাতে’ যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই এবং গতকাল রাতের আক্রমণ ছিল এই অঞ্চলে শান্তি নিশ্চিত করার জন্য একটি ‘সংকীর্ণ ও সীমিত পদ্ধতি’। লাইভ আপডেটে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এবিসি নিউজকে ভ্যান্স বলেছেন, মার্কিন হামলা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে যথেষ্টভাবে ‘বছর বা তারও বেশি’ পিছিয়ে দিয়েছে।

ভাইস প্রেসিডেন্ট ইরান সরকারকে ‘বুদ্ধিমান পথ বেছে নেওয়ার’ এবং ‘সেই পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার’ জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা চাই না ইরানের পারমাণবিক অস্ত্র থাকুক এবং আমি মনে করি এই লক্ষ্য আগামী কয়েক বছর ধরে মার্কিন নীতিকে প্রাণবন্ত করে তুলবে। আমরা যাতে সেই জ্বালানি দিয়ে কিছু করতে পারি, তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করব।’

এ সময় ভ্যান্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে অবস্থান করা মার্কিন সেনাদের ওপর হামলার বিরুদ্ধে ইরানকে সতর্ক করে বলেন, এটা হলে ‘অপ্রতিরোধ্য শক্তির’ মুখোমুখি হতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X