শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের দফায় দফায় হামলা, ইসরায়েলজুড়ে বিস্ফোরণ

ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র।  পুরোনো ছবি
ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। পুরোনো ছবি

ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে।

সোমবার (২৩ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের আসদোদ ও লাচিস শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের আশদোদ এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ছাড়া জেরুজালেম শহরের দক্ষিণে লাচিস শহরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াইনেট নিউজ। ইরানের এ হামলায় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেরুজালেম এলাকায় আরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এর ফলে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে নেসেটের (ইসরায়েলি সংসদ) আইনপ্রণেতারা নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন।

আলজাজিরা জানিয়েছে, গত ১০ দিনে ইরানের হামলায় ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ ক্ষতি সেন্ট্রাল ইসরায়েলে হলেও হাইফার মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরেও বারবার ইরান হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে হামলা চালিয়েছে ইরান। ফলে এ সময় কোনো সাইরেন বাজেনি। হামলার পরে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করে যে, এটি একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছিল, কোনো ভুলবশত ছোড়া প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নয়।

গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৪০০-এর বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণুবিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন।

ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। ২৩ জুন পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় ইরান ইসরায়েলে মোট ২১ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X