কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে ‘গুরুতর ক্ষতির’ আশঙ্কা : আইএইএ প্রধান

ইরানের ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে। ছবি : সংগৃহীত
ইরানের ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে। ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ফোর্ডো স্থাপনা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

আইএইএ বোর্ড অব গভর্নরসের এক জরুরি বৈঠকে গ্রোসি জানান, ফোর্ডো স্থাপনায় এখন খালি চোখে গর্ত দেখা যাচ্ছে, যা ভূগর্ভে আঘাত হানতে সক্ষম বোমা ব্যবহারের প্রমাণ দেয়।

তিনি বলেন, যদিও আইএইএ বা অন্য কেউ এখনো পুরোপুরি ফোর্ডোর ভূগর্ভস্থ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি, তবুও আমাদের ধারণা, তা হবে অত্যন্ত গুরুতর।

গ্রোসি ব্যাখ্যা করেন, এই হামলায় যে ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, এবং ফোর্ডোর সেন্ট্রিফিউজগুলো যেভাবে অতিমাত্রায় কম্পন-সংবেদনশীল, তাতে করে স্থাপনাটির কার্যকারিতায় বড় ধরনের ধস নামতে পারে।

তিনি আরও জানান, সংস্থাটি দ্রুত তদন্ত শুরু করার চেষ্টা করছে এবং বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে একটি সামরিক অভিযানে ইরানের ফোর্ডো, নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলে হামলা চালায়। এতে বিশেষ ধরনের বাংকার-বাস্টার বোমা ব্যবহার করা হয়, যা ভূগর্ভস্থ স্থাপনায় সরাসরি আঘাত হানতে সক্ষম।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১০

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১১

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১২

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৩

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৪

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৫

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৬

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৮

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৯

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

২০
X