কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৯:২৭ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে ইসরায়েলে চলছে ‘ক্ষেপণাস্ত্র বৃষ্টি’, নিহত ৩

ইসরায়েলে ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : সংগৃহীত
ইসরায়েলে ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর সকালেই ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে গেছে। নিহত হয়েছেন তিনজন।

আইডিএফ জানায়, মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে দুটি ক্ষেপণাস্ত্র ছিল। দ্বিতীয়টিতে চারটি ছিল। দ্বিতীয় দফায় একটি ক্ষেপণাস্ত্র বিয়ারশেবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানে।

চিকিৎসক সূত্র জানায়, বিয়ারশেবায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনজন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়ে আশঙ্কাজনক। মধ্য ইসরায়েল এবং দক্ষিণের কিছু অংশে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ফলে সাইরেন বেজে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল আগামী ৬ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে।

তিনি বলেন, এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে। তিনি ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন। কিন্তু ইরান এ ধরনের প্রস্তাব পায়নি বলে জানায়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X