কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক কর্মসূচি নিয়ে আগেই যে পরিকল্পনা ছিল ইরানের

ইরানের পরমাণু স্থাপনা। ছবি : সংগৃহীত
ইরানের পরমাণু স্থাপনা। ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করার জন্য আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। এমনটা জানিয়েছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি।

মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদ সংস্থা সিএনএন।

মোহাম্মদ ইসলামি বলেছেন, ‘আমাদের পারমাণবিক কর্মসূচি এবং শিল্পে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করার জন্য ইরান ‘আগে থেকেই পরিকল্পনা করেছিল’।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করেছে, যা ইরান জানত। এর মধ্যে রয়েছে ফোরদো, নাতানজ ও ইসফাহান।

তবে ধারণা করা হচ্ছে, হামলার আশঙ্কায় ইসলামিক প্রজাতন্ত্র ইরান হয়তো তাদের কিছু সরঞ্জাম এবং এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে।

সংঘাতের আগে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছিলেন, ইসরায়েলি হামলার আশঙ্কায় ফোরদো ও ইসফাহানের সরঞ্জামগুলো স্থানান্তর করা হয়েছিল।

এদিকে যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এ ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) মেহের নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ ইসলামি বলেন, ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর ইরান তার পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। এ ছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, উৎপাদন ও সেবার প্রক্রিয়ায় কোনো বাধা না হয় তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা করা হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর দ্রুত পুনরুদ্ধারে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত ২২ জুন ইরানের পরমাণু স্থাপনা ফোরদো, নাতানজ ও ইসফাহানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১০

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১১

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১২

শোকেরও ছুটি নেই

১৩

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৪

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৫

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৬

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৭

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৮

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৯

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

২০
X