কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইরানে হামলা হয়নি, দাবি ইসরায়েলের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটিকে ইরানে আর হামলা না চালাতে অনুরোধ করেছেন। তার এ অনুরোধের পরও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে এমন দাবি করা হলেও হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল।

মঙ্গলবার (২৪ জুন) নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

বিবৃতিতে ইরানে ইসরায়েলের সবশেষ হামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, তেহরানের কাছে সবশেষ হামলা চালানো হয়েছে। এ হামলায় রাডার ব্যবস্থাপনা ধ্বংষ করা হয়েছে। তবে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইরানে হামলা চালায়নি ইসরায়েল।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে ট্রাম্প ইসরায়েলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধের সব উদ্দেশ্য অর্জন করেছে। তিনি যুদ্ধবিরতির স্থিতিশীলতার প্রতিও আস্থা প্রকাশ করেছেন।

এর আগে স্কাই নিউজ জানিয়েছে, ইসরায়েলের এ হামলার আগে দেশটিকে হামলা না চালানোর আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলেন, ইরানে যেন আর ইসরায়েল আক্রমণ না চালায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এ কঠোর সতর্কবার্তা দেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসরায়েল, বোমাগুলো ফেলো না। তিনি আরও লেখেন, যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো।

ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান এবং শার্গ পত্রিকা জানিয়েছে, রাজধানী তেহরানে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত ১২ দিনের ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১০ জন ইরানি নিহত হয়েছেন। এ সময় ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছেন। এ খবর জানিয়েছে আল জাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপোর বলেছেন, ৯৭১ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার করা হয়েছে।

নিহতদের মধ্যে ১৩টি শিশু রয়েছে, যার মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স দুই মাস; ৪৯ জন নারী রয়েছেন, যাদের মধ্যে দুজন ছিলেন গর্ভবতী।

তিনি আরও বলেন, ইসরায়েলি হামলায় পাঁচজন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন। ৭টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ছয়টি জরুরি প্রতিক্রিয়া ঘাঁটি, ৪টি ক্লিনিক ও ৯টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১০

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১১

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৩

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৪

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৫

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৬

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৭

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৮

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৯

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

২০
X