বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

ইরানের কতজন পরমাণুবিজ্ঞানী নিহত, জানাল ইসরায়েল

ইরানের যুদ্ধাস্ত্র। ছবি: সংগৃহীত
ইরানের যুদ্ধাস্ত্র। ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি বানচাল করতে ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল পরমাণুবিজ্ঞানীরা। ১২ দিনের যুদ্ধে প্রায় প্রতিদিন বিজ্ঞানীদের হত্যা করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। সরাসরি বিমান, ড্রোন ও মিসাইল হামলা ছাড়াও ইরানের অভ্যন্তরে ছদ্মবেশে থাকা মোসাদ এজেন্টরাও হত্যায় অংশ নেন।

যুদ্ধবিরতি শেষে তাদের সফলতার তথ্য প্রকাশ করতে শুরু করেছে ইসরায়েল। দাবি অনুযায়ী, ইসরায়েল ইরানে আক্রমণের সময় অন্তত ১৪ জন ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে। যাদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ ও প্রকৌশলী রয়েছেন। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়। খবর আলজাজিরার।

অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থা ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকার সঙ্গে কথা বলে। রাষ্ট্রদূত দাবি করেন, ইরানের পারমাণবিক অবকাঠামো এবং উপকরণ যা ইসরায়েলি ও মার্কিন বোমা হামলায় টিকে থাকতে পারে, তা থেকে অস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব করে দিয়েছে এই হত্যাকাণ্ড।

জারকা বলেন, পুরো দলটি মরে যাওয়ার ঘটনা মূলত এই কর্মসূচিকে বহু বহু বছর পিছিয়ে দেবে।

এপি জানিয়েছে, জারকা সোমবার তাদের সঙ্গে কথা বলেছেন। আর মঙ্গলবার ইরানি টেলিভিশন আরেকজন ইরানি পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদিঘি সাবেরের মৃত্যুর খবর প্রচার করেছে। তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সাবের এর আগে ১৩ জুন হামলার শিকার হন। তখন তার ১৭ বছর বয়সী ছেলে নিহত হলেও তিনি বেঁচে যান।

জারকার দাবি সত্ত্বেও বিশ্লেষকরা বলছেন, ইরানের অন্য বিজ্ঞানীরা নিহতদের স্থান পূরণ করতে পারবেন এবং এই হত্যাকাণ্ড শুধু ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে। কখনো এটি শেষ করতে পারবে না।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X