কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইরান কখনো আত্মসমর্পণ করবে না : খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির পর প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না।

বৃহস্পতিবার (২৬ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খামেনি বলেন, ট্রাম্প তার একটি বক্তৃতায় বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সত্য প্রকাশ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী।

খামেনি বলেন, ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে। তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড়’ দিয়েছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে। কারণ তারা মনে করেছিল ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এজন্য তারা এ যুদ্ধে জড়িয়ে পড়েছে।

এর আগে এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ করে তিনি এমন বার্তা দিয়েছেন। তিনি শিগগিরই জাতির উদ্দেশে ভিডিও বার্তা দেবেন বলেও পোস্টো জানানো হয়।

বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাঙ্কারে অবস্থান করছেন। তবে যুদ্ধবিরতির পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি।

বিবিসি জানিয়েছে, দীর্ঘ এ যুদ্ধে দেশটির পরিবেশ অনেকটাই বদলে গেছে। ফলে প্রকাশ্যে এসেই দেশের পরিস্থিতি দেখে বড় ধাক্কা খাবেন খামেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদল নেতাদের মারধর

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

১০

পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

১১

তাপপ্রবাহে পুড়ছে দেশ, থাকবে কদিন?

১২

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

১৩

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা

১৪

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনি

১৫

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : চেয়ারম্যান

১৬

‘জামায়াত নেতার বেদে মেয়েদের চুল কেটে দেওয়ার’ দাবিটি ভুয়া

১৭

কক্সবাজারে মাটিচাপায় দুই শ্রমিক নিহত

১৮

উন্নয়ন বরাদ্দের তালিকায় অস্তিত্বহীন মসজিদ, বিএনপি নেতাকে শোকজ

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

২০
X