কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, এই ভয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় : খামেনি

আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দাবি করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তারা আশঙ্কা করেছিল যে, যদি তা না করে, তাহলে ইসরায়েল “সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে”।’

বৃহস্পতিবার (২৬ জুন) নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। এ নিয়ে খবর প্রকাশ করেছে আলজাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল।

আয়াতুল্লাহ আলি খামেনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। এখানে ইসলামী প্রজাতন্ত্র বিজয় লাভ করেছে; যা যুক্তরাষ্ট্রের মুখে এক কঠিন থাপ্পড়।’

খামেনি যুক্তি দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে। কারণ তারা মনে করেছিল, ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। ইহুদিবাদী সরকার কার্যত ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে পরাজিত ও চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।’

এদিকে ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির পর প্রথম বার্তা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এ বার্তায় তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান।

তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ করে তিনি এমন বার্তা দিয়েছেন। তিনি শিগগির জাতির উদ্দেশে ভিডিও বার্তা দেবেন বলে জানিয়েছে আলজাজিরা।

বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাঙ্কারে অবস্থান করছেন। তবে যুদ্ধবিরতির পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি।

বিবিসি জানিয়েছে, দীর্ঘ এ যুদ্ধে দেশটির পরিবেশ অনেকটাই বদলে গেছে। ফলে প্রকাশ্যে এসেই দেশের পরিস্থিতি দেখে বড় ধাক্কা খাবেন খামেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১১

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১২

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৩

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৪

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৫

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৬

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৭

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৮

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

২০
X