মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৭:০৫ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আরেক দেশের ২ মুসলিম নেতাকে হত্যা করল ইসরায়েল

হামলার খবর জানিয়ে ছবিটি পোস্ট করে কুদস নিউজ নেটওয়ার্ক। ছবি : সংগৃহীত
হামলার খবর জানিয়ে ছবিটি পোস্ট করে কুদস নিউজ নেটওয়ার্ক। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে দুই দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর দুই কর্মী নিহত হয়েছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

বৃহস্পতিবার (২৬ জুন) আইডিএফ জানায়, তারা দক্ষিণ লেবাননের বিমান হামলায় দুই হিজবুল্লাহ কর্মীকে হত্যা করেছে। হামলা দুটি পৃথকভাবে পরিচালনা করা হয়।

আইডিএফের এক বিবৃতি অনুসারে, আজ দক্ষিণ লেবাননে দুই ঘণ্টার ব্যবধানে পৃথক বিমান হামলা করা হয়। লক্ষ্যবস্তুর মধ্যে একজন ছিলেন হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন কমান্ডার। তিনি বারাচিত এলাকায় বিমান হামলায় নিহত হন।

এর কিছুক্ষণ পরই বেইত লিফ এলাকায় হিজবুল্লাহ গ্রুপের পর্যবেক্ষণ ইউনিটের একজন সদস্যকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয় এবং নিহত হন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিহতদের নাম প্রকাশ করেনি। তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

এদিকে কুদস নিউজ নেটওয়ার্ক হামলার তথ্য জানিয়ে এক্স-এ পোস্ট করেছে। তাদের প্রকাশিত ছবিতে লেবাননের দক্ষিণে জাবাল ব্লাত এলাকায় ধোয়া উড়তে দেখা যায়। তবে নেটওয়ার্কটি লক্ষ্যবস্তুতে মিসাইল হামলার দাবি করেছে।

হিজবুল্লাহ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের চোখে এ সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময় ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে। জবাবে ইসরায়েল লেবাননে পূর্ণ মাত্রায় সামরিক হামলা করে। এতে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি গোষ্ঠীটি।

শেষমেশ গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এর পরও দেশটি নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে আসছে। এতে একের পর এক মানুষ প্রাণ দিচ্ছেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X