কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

সরকারনিয়ন্ত্রিত অঞ্চলে বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে সরকারনিয়ন্ত্রিত অঞ্চলে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দুই সপ্তাহ আগে দক্ষিণ সিরিয়ায় এই বিক্ষোভ শুরু হলেও দ্রুতই তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।

গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শুক্রবার সরকারনিয়ন্ত্রিত সুইদা প্রদেশে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘বাশার হটাও, সিরিয়া মুক্ত করো’ এ ধরনের সরকারবিরোধী স্লোগানে রাজপথ মুখরিত করেন।

গৃহযুদ্ধের পর থেকেই চরম অর্থনৈতিক সংকটে নিমজ্জিত সিরিয়া। সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। গৃহযুদ্ধ শুরুর আগে যেখানে ডলারের বিপরীতে প্রতি সিরিয়ান পাউন্ডের দাম ছিল ৪৭ পাউন্ড। ১২ বছর পর বর্তমানে সেই পাউন্ড লেনদেন হচ্ছে সাড়ে ১৫ হাজারে।

এমন পরিস্থিতিতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও যুদ্ধবিধ্বস্ত দেশের চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। তবে তা দ্রুতই আল-আসাদ সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে।

সরকারনিয়ন্ত্রিত সুইদা প্রদেশে মূলত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের মানুষ বসবান করেন। আল-আসাদ ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে বরাবরই নিরপেক্ষ অবস্থানে রয়েছে তারা। ফলে সরকারনিয়ন্ত্রিত এই এলাকায় বিক্ষোভের ঘটনা বিরল।

এদিকে শুক্রবারের সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে দ্রুজ নেতারা। আল-আসাদের পদত্যাগের দাবি জানানোয় বিক্ষোভকারীদের সমালোচনা করেছেন কয়েকজন দ্রুজ নেতা। তারা বলছেন, আলাপ-আলোচনার মাধ্যমে আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X