কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্কের আরেক তথ্য ফাঁস

নেতানিয়াহু ও যুবরাজ সালমান। ছবি : সংগৃহীত
নেতানিয়াহু ও যুবরাজ সালমান। ছবি : সংগৃহীত

ধীরে ধীরে ইসরায়েল ঘেঁষা হিসেবে আত্মপ্রকাশ করছে সৌদি আরব ও সিরিয়া। বিশেষ করে সৌদি আরব প্রকাশ্যে ইসরায়েলবিরোধী মনোভাব দেখালেও বাস্তব চিত্র তার উল্টো। বরং বাতাসে গুঞ্জন রয়েছে সম্পর্ক স্থাপনের জন্য ইসরায়েলে এক পা দিয়ে রেখেছে সৌদি আরব। এই তালিকায় জোরেশোরে নাম শোনা যাচ্ছে সিরিয়ারও।

এবার প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অধিবেশনে যোগ দিয়েছে সৌদি ও সিরিয়ার দুই নাগরিক। গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যেই বুধবার নেসেটের অধিবেশনে দেখা যায় ওই দুজনকে।

দ্য নিউ আরব জানিয়েছে, তাদের মধ্যে রয়েছেন সৌদি আরবের সুপরিচিত সাংবাদিক আব্দুল আজিজ আল-খামিস। অপরজন হলেন শাদি মারতিনি। তিনি সিরিয়ার একটি হাসপাতালের সাবেক পরিচালক ও বর্তমানে একটি এনজিওর প্রধান নির্বাহী কর্মকর্তা।

আল খামিস ও মারতিনি নেসেটের দ্য ককাস টু প্রোমোট আ রিজিওনাল সিকিউরিটি অ্যাগ্রিমেন্ট নামে একটি সেশনে যোগ দেন। আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ ও নিরাপত্তা সহযোগিতার জন্যই মূলত নেসেটের এই গ্রুপটি গঠন করা হয়েছে।

এদিকে প্রায় একই সময় সৌদি সফরে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন ইউরোপভিত্তিক আরব ও মুসলিম ইমাম ও শেখদের একটি দল। ওই ইমামরা ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X