কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৪:৫৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে তাজিক গায়ক আবদু রোজিক আটক

আবদু রোজিক। ছবি : সংগৃহীত
আবদু রোজিক। ছবি : সংগৃহীত

তাজিক গায়ক এবং সোশ্যাল মিডিয়া তারকা আবদু রোজিক দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন। তার ম্যানেজমেন্ট টিম খালিজ টাইমসকে এই খবর নিশ্চিত করেছে। জিওনিউজ-ও এ-সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে।

২১ বছর বয়সী এই তারকাকে মন্টিনিগ্রো থেকে আগমনের পর শনিবার ভোর ৫টার দিকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। কর্তৃপক্ষ তাকে আটকের কারণ প্রকাশ করেনি। কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দেয়নি।

এক সূত্র খালিজ টাইমসকে বলেছেন, ‘আমরা শুধু বলতে পারি, তাকে চুরির অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে।’ আরও বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকার করেছেন।

রোজিক হরমোনের ঘাটতির কারণে মাত্র তিন ফুটের কিছু বেশি লম্বা। এই অঞ্চলের সবচেয়ে পরিচিত তরুণ সেলিব্রিটিদের একজন তিনি। ইউএই গোল্ডেন ভিসাধারী রোজিক বেশ কয়েক বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন। তিনি তার সঙ্গীত, ভাইরাল ভিডিও এবং বিগ বস ১৬-এর মতো রিয়েলিটি টিভি শোতে অংশগ্রহণের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন।

২০২৪ সালে রোজিক দুবাইয়ের কোকাকোলা এরিনায় তার বক্সিং অভিষেক করেন এবং যুক্তরাজ্যে তার রেস্তোরাঁ ব্র্যান্ড হাবিবি চালু করেন। একই বছরে তার বিরুদ্ধে একটি হসপিটালিটি কোম্পানির সাথে জড়িত হয়ে অর্থপাচারের অভিযোগ ওঠে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক সেই ঘটনার তদন্তকালে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। যদিও শেষমেশ তাকে সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X