কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিজেলবাহী ট্রেনে ভয়াবহ আগুন

ট্রেনে আগুন জ্বলছে। ছবি :সংগৃহীত
ট্রেনে আগুন জ্বলছে। ছবি :সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে ডিজেলবাহী মালগাড়িতে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টা নাগাদ তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ডিজেল বহনকারী পণ্যবাহী ট্রেনের চারটি ওয়াগন আগুনে পুড়ে গেছে। এ সময় আগুনের লেলিহান শিখা ভয়াবহ রূপ ধারণ করে। ফলে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ওয়াগনগুলো থেকে বিশাল আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। লোকজন দূর থেকে তা ভিডিও করছেন।

ট্রেনটিতে ৪৫ টি ট্যাংকার ছিল। চেন্নাই থেকে ওয়ালাজাহবাদের দিকে যাচ্ছিল এটি।

রেল সূত্র জানায়, একটি ট্যাংকারে হঠাৎ আগুন ধরে যায়। এরপর দ্রুত সেটি পাশের ট্যাংকারগুলোতে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় কারও গাফিলতি থাকলে শাস্তির আওতায় আনা হবে। অপরদিকে ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X