কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বন্দরের বড় ক্ষতি

নেতানিয়াহু এবং বন্দর। ছবি : সংগৃহীত
নেতানিয়াহু এবং বন্দর। ছবি : সংগৃহীত

বারবার বিমান হামলা চালিয়ে ইসরায়েল কোনোভাবেই ইয়েমেনের যোদ্ধাদের থামাতে পারছে না; বরং প্রতিবার ইসরায়েলে দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানছে হুতি বিদ্রোহীরা। সেই ধারা অব্যাহত থাকায় এবার আর্থিক ক্ষতিতে বড় বিপদের মুখে ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি বন্দর।

লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের এইলাত বন্দর। কিন্তু ইয়েমেনের বিদ্রোহীদের ক্রমাগত হামলার কারণে এই বন্দরের আয় কমে গেছে। বাধ্য হয়ে রোববার থেকেই এই বন্দরের সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

ইসরায়েলের বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক সংবাদপত্র দ্য ক্যালক্যালিস্টের বরাতে এমন খবর ছেপেছে মিডল ইস্ট আই।

ওই পত্রিকা জানায়, এইলাত পৌরসভা বন্দরের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। ট্যাক্স অনাদায়ে এমন ব্যবস্থা নিয়েছে এইলাত পৌরসভা। এর আগে বুধবার ইসরায়েলের শিপিং ও পোর্ট অথরিটি জানায়, চলমান সংঘাতের কারণে আর্থিক সংকট দেখা দিয়েছে। এজন্য এইলাত পৌরসভা বন্দর ব্যবস্থাপনা কমিটিকে জানিয়েছে, পৌরসভার দেনা আদায়ে বন্দরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

গত বছর থেকেই এইলাত বন্দরের আয় কমতে থাকে। বিশেষ করে ইয়েমেনের বিদ্রোহীদের হামলার কারণে পণ্যবাহী জাহাজ ভূমধ্যসাগরীয় বন্দর আশদোদ ও হাইফায় ঘুরিয়ে দেওয়া হয়।

তবে এভাবে ঋণের দায়ে একটি বন্দর বন্ধ হয়ে যাওয়াকে ইসরায়েলের আর্থিক ক্ষতি ও বিদ্রোহীদের বিজয় হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X