বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৯:২৭ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

গাজা সহিংসতা নিয়ে পোপ লিও চতুর্দশের বার্তা

পোপ লিও চতুর্দশ। ছবি : সংগৃহীত
পোপ লিও চতুর্দশ। ছবি : সংগৃহীত

গাজায় ক্রমবর্ধমান সহিংসতা ও বেসামরিক হতাহতের প্রেক্ষাপটে এক জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। রোববার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডকে ‘বর্বরতা’ হিসেবে আখ্যা দেন এবং শান্তিপূর্ণ উপায়ে সংঘাতের সমাধানের দাবি জানান।

গাজার হলি ফ্যামিলি ক্যাথলিক চার্চে সাম্প্রতিক ইসরায়েলি গোলাবর্ষণের ঘটনায় পোপ বিশেষভাবে শোক প্রকাশ করেন। এ ঘটনায় তিনজন নিহত এবং অন্তত দশজন আহত হন, যাদের মধ্যে একজন গির্জার পুরোহিতও রয়েছেন। ওই গির্জা কমপ্লেক্সে শত শত গাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল, যার একটি বড় অংশ গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়।

পোপ তার বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেন, আমি আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানাচ্ছি, তারা যেন মানবাধিকার আইন মান্য করে, বেসামরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা পালন করে এবং সমষ্টিগত শাস্তি, নির্বিচারে শক্তি প্রয়োগ ও জনগণের জবরদস্তিমূলক স্থানচ্যুতির বিরুদ্ধে অবস্থান নেয়।

গাজা যুদ্ধ এরই মধ্যে ২১তম মাসে গড়িয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫৮ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৪১ হাজার আহত হয়েছেন। মানবিক সংকট চরম আকার ধারণ করেছে।

তথ্যসূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X