কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১০:৩০ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

 ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ১১৫ নিষেধাজ্ঞা

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ২০১৮ সালের পর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৩০ জুলাই) মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, ইরান ও রাশিয়ার হয়ে ‘অস্থিতিশীল তৎপরতায়’ অর্থায়নকারী একটি বিশাল তেল পরিবহন নেটওয়ার্ককে লক্ষ্য করে এ নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এই নিষেধাজ্ঞাগুলো ট্রাম্প আমলের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির’ পর সবচেয়ে বড় পদক্ষেপ। এর লক্ষ্য হচ্ছে ইরানি শাসকগোষ্ঠীকে দুর্বল করা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা।

নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে ১৫টি শিপিং কোম্পানি, ৫২টি জাহাজ, ১২ জন ব্যক্তি ও ৫৩টি প্রতিষ্ঠান—যারা ১৭টি দেশে কাজ করছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হোসেইন শামখানি, যিনি ইরানের শীর্ষ কর্মকর্তা আলী শামখানির ছেলে। অভিযোগ রয়েছে, তিনি গোপনে তেল পরিবহনের একটি চক্র পরিচালনা করতেন, যার মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের বৈদেশিক কার্যক্রমে অর্থায়ন করা হতো। সূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১০

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১১

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১২

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৩

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৪

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৫

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৬

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৭

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৮

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

২০
X