কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি কূটনীতিকদের আমিরাত ছাড়ার নির্দেশ

ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বেশিরভাগ কূটনৈতিক কর্মীকে ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) ইসরায়েলি নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, বিশেষ করে ইহুদি ছুটির দিন ও শাব্বাত উপলক্ষে আমিরাতে হামলার আশঙ্কা রয়েছে।

এ পটভূমিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়োসি আব্রাহাম শেলিকে এরইমধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর আগে আমিরাত সরকার অভিযোগ করে, আবুধাবির একটি বারে নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন শেলি, যা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল।

এ ছাড়া ইরানে ইসরায়েলের সাম্প্রতিক ১২ দিনের হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা, গাজায় চলমান অভিযান ও আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়। বহু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গাজায় ইসরায়েলি অভিযানে গণহত্যার আশঙ্কা প্রকাশ করেছে।

২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত ও ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর ২০২২ সালে তারা মুক্ত বাণিজ্য চুক্তি সই করে এবং ব্যবসা ও পর্যটন খাতে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।

তবে সম্প্রতি সম্পর্কের টানাপড়েন বাড়ছে। আমিরাত সরকার শেলির বিরুদ্ধে তিনটি বিতর্কিত ঘটনার জন্য কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, শেলি বারে অমর্যাদাকর আচরণ, নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় এবং নিয়ম ভঙ্গ করেছেন। এই ঘটনার পরপরই কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত স্পষ্টত দুই দেশের মধ্যে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X