কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:৩৭ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

গাজায় দুর্ভিক্ষ নেই, দাবি অর্ধেক ইসরায়েলির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় দুর্ভিক্ষের বাস্তবতা অস্বীকার করছেন প্রায় অর্ধেক ইসরায়েলি—এমন তথ্য উঠে এসেছে নতুন এক জনমত জরিপে। শুক্রবার (১ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে প্রকাশিত জরিপে দেখা যায়, ৪৭ শতাংশ ইসরায়েলি মনে করেন গাজায় কোনো দুর্ভিক্ষ নেই।

লাজার রিসার্চ পরিচালিত জরিপে আরও জানা যায়, ৪১ শতাংশ ইসরায়েলি গাজায় একটি মানবিক সংকট স্বীকার করেছেন। এর মধ্যে ২৩ শতাংশ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আর ১৮ শতাংশ বলেছেন, তারা উদ্বিগ্ন নন। ১২ শতাংশ অংশগ্রহণকারী বিষয়টি নিয়ে নিশ্চিত নন।

এই জরিপ এমন সময় প্রকাশিত হলো, যখন জাতিসংঘ, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) একযোগে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির ব্যাপারে সতর্ক করছে।

ইউনিসেফের উপমহাপরিচালক টেড চায়বান জানিয়েছেন, গাজা এখন দুটি দুর্ভিক্ষ সূচকে পৌঁছে গেছে। দীর্ঘ সময় খাদ্যহীনতা ও মারাত্মক অপুষ্টি। তিনি বলেন, গাজা শহরে প্রতি তিনজনের একজন দিনের পর দিন না খেয়ে থাকছেন। মারাত্মক অপুষ্টির হার ১৬ দশমিক ৫ শতাংশ ছাড়িয়ে গেছে এবং ৩ লাখ ২০ হাজারের বেশি শিশু চরম ঝুঁকিতে রয়েছে।

জাতিসংঘ ও ডব্লিউএফপি জানিয়েছে, উত্তর গাজায় শিশু মৃত্যুহার বাড়ছে এবং খাদ্যের ঘাটতি ভয়াবহ আকার নিচ্ছে।

জরিপের ফলাফল প্রকাশের দিনই বিশ্বের বিভিন্ন শহরে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। প্যারিসে বিক্ষোভকারীরা যুদ্ধ থামানো এবং গাজায় সাহায্য পাঠানোর ওপর আরোপিত বাধা তুলে নেওয়ার দাবি জানান। মারাকেশে শত শত মানুষ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে গাজাবাসীর পক্ষে রাস্তায় নামেন। যুক্তরাষ্ট্রে ইহুদি নাগরিকদের সংগঠন অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়ার আহ্বান জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

১০

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা চিকিৎসকের

১১

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

১২

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

১৩

ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে : বাণিজ্যমন্ত্রী

১৪

কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

১৫

চলতি মাসেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী

১৬

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ / সবুজ পরিবেশ, নিরাপদ কৃষি ও সমৃদ্ধ বাংলাদেশই আমাদের প্রত্যাশা

১৭

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, ৫ দিনের রিমান্ডে দুই আসামি

১৮

বাংলাদেশে ১৫ বছর পর ওয়ানডে খেলতে এলো অস্ট্রেলিয়া

১৯

সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

২০
X