বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৮:৪৯ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশেষ অনলাইন সেবা ‘নুসুক ওমরাহ’ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বুধবার (২০ আগস্ট) এ ঘোষণা দেয়া হয়।

সৌদি আরবের বাইরে থাকা মুসলিমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা, আবাসন, পরিবহন ও ট্যুরসহ ভ্রমণ-সংশ্লিষ্ট সকল সেবা অনলাইনে বুক করতে পারবেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা এসপিএর বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, https://umrah.nusuk.sa/ ওয়েবসাইটের মাধ্যমে সেবাটি পাওয়া যাবে। এর লক্ষ্য হলো ওমরাহ সেবার মান উন্নত করা, যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সুবিধা নিশ্চিত করা।

আরও পড়ুন: পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

‘নুসুক উমরাহ’ আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য বিদ্যমান অনুমোদিত এজেন্টদের পাশাপাশি একটি নতুন বিকল্প হিসেবে কাজ করবে। যাত্রীরা চাইলে সম্পূর্ণ প্যাকেজ বুক করতে পারবেন কিংবা আলাদা আলাদাভাবে ভিসা, হোটেল, যাতায়াত কিংবা ট্যুর বুক করার সুযোগ পাবেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর অংশ। এর লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক মুসলিমকে স্বাগত জানানো এবং উচ্চমানের, আধুনিক ও সহজলভ্য সেবা প্রদান করে হজ-ওমরাহ যাত্রাকে আরও উন্নত করা।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X