কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইয়েমেন থেকে ছোড়া হুতিদের এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করলে কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এ হামলায় শুক্রবার (২২ আগস্ট) বেন গুরিয়ন বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ।

প্রাথমিকভাবে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ভেঙে যায়। ফলে প্রতিরোধ ব্যবস্থা সেটি সম্পূর্ণভাবে আটকাতে ব্যর্থ হয়। পরবর্তীতে এর কিছু অংশ আটকানো হয়। ধ্বংসাবশেষ লড শহরের কাছে গ্যানাটন এলাকায় একটি আঙিনায় পড়ে, সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, কোনো সরাসরি ক্ষয়ক্ষতির কল পাওয়া যায়নি, তবে কয়েকজন মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আহত হয়েছেন।

এর আগে শুক্রবার সকালে ইয়েমেন থেকে ছোড়া হুতিদের একটি ড্রোন আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। গাজার সীমান্তবর্তী এলাকায় একাধিকবার সতর্ক সাইরেন বাজে। প্রথমে বনি নেটজারিম ও নাভেহ এলাকায় সতর্কতা জারি করা হয়, পরে তা ডেকেল, তালমি ইয়োসেফ, মিভতাহিম, আমিওজ, ইয়েশা, এসদে নিটজান ও ইন হাবেসর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত হুতিদের পক্ষ থেকে এ হামলা সম্পর্কে কোনো মন্তব্য আসেনি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X