বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে ধরা ১৮ পরীক্ষার্থী

ডিএনসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও অসদাচরণের অভিযোগে আটক ১৮ পরীক্ষার্থী। ছবি : কালবেলা
ডিএনসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও অসদাচরণের অভিযোগে আটক ১৮ পরীক্ষার্থী। ছবি : কালবেলা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও অসদাচরণের অভিযোগে ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং দণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষায় সিপাহি পদে ১ হাজার ৮২ জন ও ওয়্যারলেস অপারেটর পদে ১২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ডিএনসির সহকারী পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মোস্তাক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিএনসি প্রতিটি পরীক্ষার ফলাফল একই দিনে প্রকাশ করে। পাশাপাশি, পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়, যাতে যে কোনো অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়।

ডিএনসির এই কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরীক্ষার পূর্বেই একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করে তীক্ষ্ণ পর্যবেক্ষণে রাখে ডিএনসি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় পরীক্ষার দিন অভিযান চালিয়ে ৫ পরীক্ষার্থীকে প্রযুক্তিনির্ভর প্রতারণার সরঞ্জামসহ এবং ১৩ প্রক্সি পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করেন।

ডিএনসি জানিয়েছে, ভবিষ্যতের সব নিয়োগ কার্যক্রমও একইভাবে স্বচ্ছ, ন্যায্য ও জালিয়াতিমুক্তভাবে সম্পন্ন করা হবে, যাতে যোগ্য প্রার্থীরাই দেশের মাদকবিরোধী অভিযানে অংশ নিতে পারেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X