স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ানডেতে ইতিহাস গড়লেন রিশাদ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্পিন বোলিংয়ের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে ঘূর্ণির জাদুতে ৫ উইকেট তুলে নিয়ে তিনি গড়েছেন অনন্য রেকর্ড—ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি।

এর আগে এই কৃতিত্ব ছিল না দেশের কোনো ডানহাতি স্পিনারের দখলে। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটার আর পার্ট টাইম স্পিনার রাজিন সালেহ নিয়েছিলেন ৪ উইকেট ১৬ রানে—যা এতদিন ছিল সর্বোচ্চ। প্রায় দুই দশক পর সেই রেকর্ড ভেঙে দিলেন রিশাদ।

আজ মিরপুরে তার বোলিং ফিগার—৮ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট। প্রতিটি উইকেটই ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তে। বলতে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে রিশাদই তুলে দিয়েছেন। ইনিংসের গতি ভেঙে দিয়ে বারবার ফিরেছেন আক্রমণে, আউট করেছেন ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ পাঁচ ব্যাটারকে।

বাংলাদেশের ঘূর্ণি ঐতিহ্য এতদিন মূলত বাঁহাতি বোলারদের ঘিরেই আবর্তিত হয়েছে—সাকিব আল হাসান, তাইজুল ইসলাম বা নাসুম আহমেদের মতো স্পিনাররা দলকে বহুবার জিতিয়েছেন। এবার সেই ধারায় নতুন মাত্রা যোগ করলেন রিশাদ, দেশের প্রথম সফল ডানহাতি লেগ স্পিনার হিসেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১০

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১১

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১২

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৩

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৪

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৫

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৬

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৭

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৮

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৯

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

২০
X