স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রিশাদের ঘূর্ণিতে চোখে শর্ষে ফুল দেখছে উইন্ডিজ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

মিরপুরের মাটি আবারও কথা বলল স্পিনারদের হয়ে। টনি হেমিংয়ের হাতে উইকেট বদলাবে—এমন প্রত্যাশা ছিল, কিন্তু বাংলাদেশের নতুন কিউরেটরের বানানো এই পিচও শেষ পর্যন্ত ফিরিয়ে আনল পুরোনো চেহারা। স্পিনের দুনিয়ায় তছনছ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। আর সেই ধ্বংসযজ্ঞের নায়ক এক তরুণ লেগ স্পিনার—রিশাদ হোসেন।

২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০১/৬। এ ছয়টি উইকেটের পাঁচটি রিশাদের দখলে! তার ম্যাজিক্যাল বোলিং ফিগার—৭ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট।

প্রথম উইকেটের অপেক্ষা দীর্ঘ হয়নি। ইনিংসের ১৪তম ওভারে এলবিডব্লু করে অ্যালিক অ্যাথানেজকে ফিরিয়ে রিশাদ খুলে দেন সাফল্যের দরজা। ৫১ রানে ভাঙে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি, যা বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ৫০ ছাড়ানো উদ্বোধন ১৪ বছর পর। কিন্তু সেখানেই থামেনি বিপর্যয়।

এক প্রান্ত ধরে খেলছিলেন ব্রেন্ডন কিং। ধৈর্য ধরে ৬০ বলে করেছিলেন ৪৪ রান। কিন্তু রিশাদের নিখুঁত লেগ–ব্রেক সামলাতে পারেননি তিনিও। উইকেটকিপার নুরুল হাসানের হাতে গ্লাভসবন্দি হয়ে ফিরেছেন ২২তম ওভারে। একই ওভারে রাদারফোর্ডকে ফিরিয়ে রিশাদ করে ফেলেন ডাবল আঘাত—দু’জনেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

পরের ওভারেই ফেরেন রোস্টন চেজ। অফ স্টাম্পের বাইরে বল ছোঁয়া নিয়ে রিভিউ নিয়েছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। ততক্ষণে মিরপুরে বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাসে ভেসে গেছে গ্যালারি।

এর আগে কিসি কার্টিকে স্লিপে ক্যাচ করিয়ে রিশাদ তুলে নিয়েছিলেন দ্বিতীয় শিকার। আর এভাবেই পরপর উইকেট হারিয়ে রান তাড়ার গতি হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচে রিশাদ যেন নিজের সীমানা ছাড়িয়ে গেছেন। আফগানিস্তানের বিপক্ষে তার আগের সেরা বোলিং ছিল ২/৩৭। এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে পাঁচ শিকার তুলে নিয়েছেন মাত্র ২৫ রানে।

মিরপুরের টার্নিং উইকেটে শুরুটা ভালো করলেও—১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ—রিশাদের আবির্ভাবেই ম্যাচের গতি পাল্টে যায়। এখন তাদের জিততে বাকি ৩১ ওভারে করতে হবে ১০৬ রান, হাতে মাত্র ৪ উইকেট।

রিশাদের স্পিনে জর্জরিত ব্যাটারদের চেহারায় যেন অচেনা ভয়। বাংলাদেশের খেলোয়াড়দের চোখে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসের আলো। যদি কোনো অঘটন না ঘটে, তাহলে বলা যায়—এই ম্যাচ এখন কেবল সময়ের অপেক্ষা বাংলাদেশের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X